Bartaman Logo
২৭ মে, ২০২৬

দিল্লিতে বিকল্প কংগ্রেসই, দাবি প্রার্থী অলকার

দিল্লিতে বিকল্প কংগ্রেসই, দাবি প্রার্থী অলকার
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: আপ ও বিজেপির বিপক্ষে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। তাই দিল্লিতে দূষণ, অপরাধ ঠেকাতে ও সুষ্ঠু প্রশাসন ফিরিয়ে আনতে কংগ্রেসই একমাত্র ‘বিকল্প’। এমনটাই দাবি করলেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে কালকাজি আসনে প্রার্থী হয়েছেন অলকা। বিজেপির হয়ে লড়াই করছেন রমেশ বিধুরি। শনিবার অলকা বলেন, ‘কংগ্রেস ১৪০ বছরের পুরনো দল। শীলা দীক্ষিত যদি উড়ালপুল তৈরি না করতেন, তাহলে দিল্লির সর্বত্র যানজট হতো। মহামারীর পর্যায়ে চলে গিয়েছে দূষণ। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের কাছে রোডম্যাপ রয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ