নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর: দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় একটি রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন। আজ, সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement
সোমবার দুপুর দুটো নাগাদ রেস্তোরাঁটিতে আচমকা আগুন লেগে য়ায়। রেস্তোরাঁটির ভিতরে তখন কিছু মানুষের ভিড় ছিল। এরপরই সেখানে হুলস্থূল পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাইরের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ভিতরে থাকা লোকজনেরা আতঙ্কিত হয়ে রেস্তোরাঁটির ছাদে পৌঁছে যান। সেই ছাদ থেকে লাগোয়া অন্য একটি বাড়ির ছাদে লাফ দিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। এি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিস। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা বর্তমানে খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।



