Bartaman Logo
২৭ মে, ২০২৬

দিল্লি থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক, ৩ দিনে মিলল ৩০ জনের খোঁজ

দিল্লি থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক, ৩ দিনে মিলল ৩০ জনের খোঁজ
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি, ২ জানুয়ারি: দেশের রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার করা হল এক বাংলাদেশি নাগরিককে। দিল্লির বসন্তকুঞ্জ এলাকা থেকে বাংলাদেশের নাগরিক মহম্মদ বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ঢাকার ডিমরা গ্রামের বাসিন্দা। নকল নথিপত্রের সাহায্যেই সে ভারতে বসবাস করছিল বলে অভিযোগ। এই নিয়ে গত ৩ দিনে ৩০ জন বাংলাদেশিকে নয়াদিল্লি থেকে গ্রেপ্তার করা হল। জানিয়েছেন ডিসিপি (দক্ষিণ) অঙ্কিত চৌহান। বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের পাশাপাশি জাল নথি তৈরির একটি চক্রের পর্দাফাঁসও করেছে দিল্লি পুলিস। জাল নথিপত্র তৈরির অভিযোগে আরও কয়েকজনকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তারা জাল নথি বানিয়ে বাংলাদেশি নাগরিকদের আধার কার্ড- সহ একাধিক নথিপত্র তৈরি করত। সম্প্রতি রাজধানীতে সক্রিয় হয়েছে দিল্লি পুলিসের বাংলাদেশ সেল। মূলত এই সেলের সাহায্যেই ভারতে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশিদের গ্রেপ্তার করছে দিল্লি পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ