Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দিলজিতের প্রস্তুতি 

দিলজিতের প্রস্তুতি 
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জোরকদমে চলছে ‘বর্ডার ২’ ছবির শ্যুটিং। বর্তমানে ঝাঁসিতে চলছে কাজ। রয়েছেন সানি দেওল, বরুণ ধাওয়ান ও অহন শেট্টির মতো তারকারা। শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাস থেকে এই ছবির সঙ্গে যুক্ত হবেন দিলজিৎ দোসাঞ্জ। অনুরাগ সিং পরিচালিত এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিলজিৎ। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ছবির চিত্রনাট্য। বাস্তবের চরিত্রের আধারে তৈরি হচ্ছে সিনেমার চরিত্রগুলি। তবে কাকে কোন চরিত্রে দেখা যাবে তা নিশ্চিত করা হয়নি নির্মাতাদের তরফে। যদিও সূত্রের খবর, দিলজিৎকে নাকি দেখা যেতে পারে ভারতীয় বায়ু সেনার অফিসার নির্মল জিৎ সিং সেখনের ভূমিকায়। পরমবীর চক্র অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন নির্মল। বর্তমানে একটি পাঞ্জাবি ছবির কাজে ব্যস্ত দিলজিৎ। সেই ছবির কাজ শেষে মার্চের শেষ থেকে ‘বর্ডার ২’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি। তাঁর জন্য মোট ২০ দিনের শ্যুটিং শিডিউল ধার্য করা হয়েছে বলে খবর। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ