Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দলদলিতে প্রাথমিকের বার্ষিক ক্রীড়া

দলদলিতে প্রাথমিকের বার্ষিক ক্রীড়া
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: শনিবার কুমারগ্রাম ব্লকের দলদলি হাইস্কুলের মাঠে চ্যাংমারি পঞ্চায়েতের আন্তঃপ্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। বিভিন্ন স্কুলের ২১১ জন ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪টি ইভেন্ট ছিল। অঞ্চল ক্রীড়া কমিটির তরফে জানানো হয়েছে, অঞ্চল স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীরা সার্কেল স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চ্যাংমারি পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বরারী সহ অন্যরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ