সংবাদদাতা, মাথাভাঙা: বুথ থেকে মণ্ডল স্তরে বিজেপির কমিটি গঠনের কাজ চলছে মাথাভাঙা মহকুমাজুড়ে। তবে মাথাভাঙা বিধানসভা এলাকায় কমিটি গঠন নিয়ে বিপাকে পড়েছে বিজেপি নেতৃত্ব।
Advertisement
মাথাভাঙা বিধানসভায় শহর মণ্ডল সহ পাঁচটি মণ্ডল কমিটি। এরমধ্যে মাথাভাঙা-২ ব্লকে তিনটি মণ্ডল কমিটি রয়েছে। গত লোকসভা নির্বাচনের পর থেকে মাথাভাঙা-২ ব্লকে একাধিক বিজেপি নেতা দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ফলে নতুন কমিটি গঠন করতে গিয়ে প্রতিটি বুথ ও মণ্ডল কমিটিতে নতুন মুখ নিয়ে আসতে হচ্ছে বিজেপিকে। মণ্ডল পদাধিকারী হিসেবে কাদের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে চলছে টানাপোড়েন। কারণ দলবদল করার পরও যাঁরা এখনও সক্রিয় সদস্য, তাঁদের অনেকেই পদাধিকারী হতে আগ্রহী। একইসঙ্গে কয়েকটি মণ্ডলে পদাধিকারী খুঁজতে হচ্ছে বিজেপি নেতাদের। সক্রিয় সদস্য থাকলেও দায়িত্ব নিতে আগ্রহী নয় অনেকেই। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, কমিটি গঠন নিয়ে দলের নেতারা যা সিদ্ধান্ত নেবেন তা সকলেই মানবেন। ইতিমধ্যে কমিটির একটি খসড়া তালিকা রাজ্যে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনেও মাথাভাঙা বিধানসভা বিজেপির শক্তঘাঁটি ছিল। এরপর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হেরে যাওয়ায় সংগঠনেও ভাঙন ধরে। মাথাভাঙা-২ ব্লকে ছ’টি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। ইতিমধ্যে চারটির প্রধান, উপপ্রধান দলবদল করে তৃণমূলে গিয়েছেন। একাধিক বুথ ও মণ্ডলের পদাধিকারী দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছেন। এবারে সাংগঠনিক কমিটি গঠন করতে গিয়ে তাই হিমশিম খেতে হচ্ছে পদ্ম নেতাদের।
বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি প্রতাপ সরকার বলেন, কমিটি গঠন করতে কোনও অসুবিধা নেই। তবে একাধিক মণ্ডল ও বুথ কমিটির দায়িত্বে থাকা নেতা-কর্মী দলবদল করেছেন। কিছু জায়গায় কর্মীরা দায়িত্ব নিতে চাইছেন না। সামগ্রিকভাবে আমরা পাঁচটি মণ্ডল কমিটির খসড়া তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছি। সেখান থেকে জেলা হয়ে চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিজেপি কিছুদিন পর বুথে এজেন্ট দেওয়ার লোক খুঁজে পাবে না। বাংলা বিরোধী, উন্নয়ন বিরোধী বিজেপির চরিত্র মানুষ বুঝে গিয়েছে।