Bartaman Logo
২৭ মে, ২০২৬

ডাল লেকের পুরনো চিত্র ফুটিয়ে তুলছেন জারগার

ডাল লেকের পুরনো চিত্র ফুটিয়ে তুলছেন জারগার
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ফিরদৌস হাসান, শ্রীনগর: শ্রীনগরের পর্যটকদের অন্যতম আকর্ষণ ডাল লেক। দেশ-বিদেশে বহু পর্যটক ভূস্বর্গে আসেন এর টানে। এখন কি দূষণের গ্রাসে জৌলুস হারিয়ে ফেলছে এই লেক? শ্রীনগরের ভাস্কর গুলাম নবি জারগার তেমনটাই মনে করেন।  জলাভূমির বর্তমান দশায়  রীতিমতো হতাশ তিনি। ঝলমলে ডাল লেকের ছবি এখনও ৭০ বছরের বৃদ্ধ জারগারের চোখে ভাসে। স্মৃতির ঝুলি হাতড়ে তিনি জানিয়েছে, ছোটবেলায় ঘণ্টার পর ঘণ্টা লেকের মিষ্টি জলে স্নান করেছি। সাঁতার কেটেছি। শিকারায় চষে বেড়িয়েছি গোটা লেক। আজ সেই পরিবেশ কোথায়! 
Advertisement
গত কয়েক দশকে পাল্টে গিয়েছি সবকিছু। ডাল লেকের বর্তমান পরিস্থিতির সঙ্গে  শৈশবের স্মৃতি কিছুতেই মেলাতে পারেন না জারগার।  স্মৃতির ক্যানভাসজুড়ে থাকা শৈশবের ডাল লেকের ছবি খোদাই করছেন তিনি। তাঁর কথায়, আমি শিল্পকর্মের মাধ্যমে শৈশবে দেখা লেকের ছবি তুলে ধরার চেষ্টা করছি। তারজন্য একটি আখরোট গাছের তৈরি একটি বোর্ড কিনেছি। তাতে খোদাই করে শৈশবের অভিজ্ঞতা তুলে ধরব।  লেকের জলে রাজহাঁস ভেসে বেড়ানো থেকে বর্তমানের ছবিও থাকছে। শুধু তাই নয়, লেকের জল পরিস্কার নেমেছেন মহিলারা, মৎস্যজীবীদের মাছ ধরা, সব্জি বিক্রি করার ফুটে তোলা হচ্ছে। সেইসঙ্গে লেকের পাশে গাছে কাঠঠোকরা, প্রজাপতি, পিঁপড়ের সারি ও পাখির বাসার ছবিও ফুটিয়ে তুলছেন তিনি। ডাল লেক ছাড়াও অমরনাথ শৃঙ্গের প্রতিলিপিও খোদাই করছেন জারগার। - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ