Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকাতির আগেই বহরমপুরে ধৃত ৪

ডাকাতির আগেই বহরমপুরে ধৃত ৪
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে রাস্তা থেকে সর্বস্ব লুট করার পরিকল্পনা ছিল ডাকাতদলের। তবে ডাকাতি করার আগেই বহরমপুর থেকে ধরা পড়ল চার দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের কারবালা রোডের চালপট্টি এলাকা থেকে তাদের পাকড়াও করে পুলিস। তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্রের পাশাপাশি লঙ্কার গুঁড়ো উদ্ধার হয়েছে। কান্দির গোবরহাটি গ্রামের ধৃত ইসারউদ্দিন শেখ এই দলের লিডার বলেই জানতে পেরেছে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। 
Advertisement
পুলিস জানিয়েছে, রাস্তায় ডাকাতি করার জন্য চারজন জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে ধারালো ছুরি, সাঁড়াশি, বাইক, লোহার চেন সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তাদের কাছ থেকে লঙ্কার গুঁড়োও পাওয়া গিয়েছে। লঙ্কার গুঁড়ো চোখে ছিটিয়ে তারা ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ