Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতী ধৃত, চাঞ্চল্য হাঁসখালিতে

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতী ধৃত, চাঞ্চল্য হাঁসখালিতে
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ডাকাতির ছক বানচাল করল হাঁসখালি থানার পুলিস। পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে তারা। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে টহলদারির সময় মহাকাল এলাকায় একটি সন্দেহজনক গাড়ি থামানো হয়। ওই গাড়িতে তল্লাশি চালাতেই ডাকাতির পরিকল্পনার পর্দা ফাঁস হয়। গাড়ি থেকে ৯এমএম পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার হয়। এছাড়া, বেশ কিছু ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছে। ওই গাড়িতে থাকা পাঁচজনকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতরা হল আশিস মণ্ডল, গুরুপদ চৌধুরী, শুভঙ্কর সরকার, জিৎ ঘোষ ও বাপি বাইন। আশিস, গুরুপদ ও বাপি হাঁসখালি থানা এলাকার বাসিন্দা। বাকি দু’জন শান্তিপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইন সহ অন্য ধারায় মামলা রুজু হয়েছে। তারা কোথায় ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল, আগ্নেয়াস্ত্র কোথায় পেল-তার পাশাপাশি আরও একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ