Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাকাতির আগে ধৃত ২

ডাকাতির আগে ধৃত ২
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডাকাতি করার আগেই দু’জনকে গ্রেপ্তার করল ন্যাজাট থানার পুলিস। ধৃতদের নাম সুশান্ত মণ্ডল ও তাপস বিজলি। দু’জনকে শনিবার বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক। শুক্রবার রাতে ন্যাজাটের গাজিখালিতে বেশ কয়েকজন যুবককে একজোট হয়েছে বলে খবর আসে। খবর পেয়ে গিয়ে ন্যাজাট থানার পুলিস তাপস ও সুশান্ত নামে দু’জনকে ধরে ফেলে। জেরায় পুলিস জানতে পারে, তারা ডাকাতির ছক করছিল। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নামে একাধিক থানায় অপরাধের অভিযোগ রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ