Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দাক্ষিণাত্যে পাড়ি

দাক্ষিণাত্যে পাড়ি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বলিউড থেকে এবার দাক্ষিণাত্যে পাড়ি জমাতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শোনা যাচ্ছে, তেলুগু ছবিতে ডেবিউ করছেন নায়িকা। ভেঙ্কট কল্যাণ পরিচালিত একটি সুপারন্যাচরাল ফ্যান্টাসি থ্রিলারে মুখ্য চরিত্রে তিনি অভিনয় করবেন বলে খবর। ছবির নাম ‘যতধারা’। তেলুগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুধীর বাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নায়িকা। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে শ্যুটিং। ইতিমধ্যেই হায়দরাবাদে ছবির মহরত হয়েছে। বলিউডের শিল্পীরা বেশ কয়েকবছর ধরে নিয়মিত দক্ষিণের ছবিতে কাজ করছেন। এতদিন ভালো গল্পের অপেক্ষায় ছিলেন সোনাক্ষী। সব কিছু ঠিক থাকলে এবছরই মুক্তি পেতে পারে ছবিটি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ