Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ দমদমে গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার চার

দক্ষিণ দমদমে গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার চার
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: দক্ষিণ দমদমের মধুগড়ে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে উত্তেজনা ছড়িয়েছিল। দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। তাঁদের মধ্যে এক যুবক গুরুতর জখম হয়েছিলেন। ওই ঘটনায় সোমবার রাতে নাগেরবাজার থানার পুলিস চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সৌরভ রায়, টুবাই মাইতি, রবি সর্দার এবং সানু ঘোষ। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ