Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ ২৪ পরগনা: ২১৫ কোটি টাকার প্রকল্প উপহার মমতার

দক্ষিণ ২৪ পরগনা: ২১৫ কোটি টাকার প্রকল্প উপহার মমতার
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: আসন্ন মেলার চূড়ান্ত প্রস্ততি পর্ব খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগর পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য আবাস, পানীয় জল, যাতায়াত ব্যবস্থার যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন। এই সফরপর্বেই মঙ্গলবার  সাগরদ্বীপ তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের মানুষের জন্য  একঝাঁক উন্নয়নমূলক প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সাগর হেলিপ্যাডের সামনে  আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট ৩০টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের শিল্যানাস করেন মমতা। সেতু, রাস্তা, জেটি, স্কুল ভবন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রো রো ভেসেল চালু সহ প্রকল্পগুলির জন্য রাজ্য কোষাগার থেকে খরচ হচ্ছে ২১৫ কোটি টাকা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ