Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজির বৈঠক

কোচবিহার থেকে মালদহ একাধিক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ বৈঠক করলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। ওয়াকিবহাল মহলের দাবি, উত্তরবঙ্গের জেলায় জেলায় একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগড়েছে

ডিজির বৈঠক
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কোচবিহার থেকে মালদহ একাধিক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ বৈঠক করলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। ওয়াকিবহাল মহলের দাবি, উত্তরবঙ্গের জেলায় জেলায় একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগড়েছে। কোথাও দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। আবার কোথাও তৃণমূল নেতাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। কোথাও মাদক কারবারিদের বাড়বাড়ন্ত সীমা ছাড়িয়েছে। আবার কোথাও অবাধে বিক্রি হচ্ছে আগ্নেয়াস্ত্র। সমস্ত বিষয়ে শুনে উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং কোথায় কি ধরনের সমস্যা রয়েছে বা কোথায় নতুন ধরনের কৌশলে দুষ্কৃতীদের রোখা হচ্ছ, সমস্ত বিষয়টি জানতে শনিবার শিলিগুড়ি পুলিস কমিশনারেটে বৈঠক করলেন ডিজি। 
Advertisement
সূত্রের খবর, এই বৈঠকের মাধ্যমে উত্তরের মালদহ থেকে কোচবিহার প্রত্যেক জেলার পুলিসের শীর্ষ কর্তাদের একাধিক বার্তা দিয়েছেন তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে মাটিগাড়া পরিবহণ নগরে আইটি পার্ক পরিদর্শনের পর শিলিগুড়ি পুলিস কমিশনারের দপ্তরে যান তিনি। মালদহ থেকে শুরু করে কোচবিহারের প্রত্যেক জেলার শীর্ষ  পুলিস আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি শিলিগুড়ি পুলিস কমিশনার সি সুধাকর এই বৈঠকে ছিলেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, একাধিক বিষয়ে আলোচনা করেছেন ডিজি। দিয়েছেন একাধিক নির্দেশিকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ