Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে নতুন বাসস্ট্যান্ড তৈরির ভাবনা জেলা প্রশাসনের

সদর শহর বারাসতে নিত্যদিন বাড়ছে যানবাহনের চাপ। ফলেও বারাসাতের চাঁপাডালি তিতুমীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যানজট বেড়েই চলেছে।

বারাসতে নতুন বাসস্ট্যান্ড তৈরির ভাবনা জেলা প্রশাসনের
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: সদর শহর বারাসতে নিত্যদিন বাড়ছে যানবাহনের চাপ। ফলেও বারাসাতের চাঁপাডালি তিতুমীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যানজট বেড়েই চলেছে। তাই বিকল্প ফাঁকা জায়গাতে আরও একটি বাসস্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। সেইমতো শুরু হয়ে গিয়েছে জমি খোঁজার কাজ। তবে যাতায়াতের ক্ষেত্রে যাতে মানুষের সুবিধা হয় সেই দিকটিও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দপ্তর।

Advertisement

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাস বলে পরিচিত চাঁপাডালির তিতুমীর বাসস্ট্যান্ড। বহু পুরানো এই বাসস্ট্যান্ড দিকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে জেলা পরিষদ। কলকাতার হাওড়া সহ ভিম জেলার অসংখ্য বাসের নিত্য যাতায়াত রয়েছে এখান থেকেই। আর এই বাসস্ট্যান্ডের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। কিন্তু বাসস্ট্যান্ডের ভেতর দিয়ে অবাধে যাতায়াত  করে বাইক, সাইকেল, টোটো সহ বিভিন্ন ছোট গাড়ি। যথেষ্টই চাপ বাড়ে এই বাসস্ট্যান্ডের ভেতরে। তার ওপর রয়েছে অসংখ্য রুটের বাস যাতায়াত। ফলে ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে তিতুমীর বাসস্ট্যান্ড। তাছাড়া দুটি গেট দিয়ে গাড়ি প্রবেশ ও বাহির করার সময় যথেষ্ট যানজট তৈরি হয়ে যায় গুরুত্বপূর্ণ যশোর রোডে। ফলে সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে মানুষকে। তাই মানুষের সমস্যা মেটাতে ভাবনা নিয়েছে জেলা প্রশাসন। সূত্রের খবর, বারাসতে আরও একটি বাসস্ট্যান্ড তৈরি করতে জমি খোঁজার কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও পরিবহন দপ্তর। বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছে। কিন্তু সেই জায়গাগুলি থেকে গাড়ির যাতায়াতের ক্ষেত্রে কিছু সমস্যার কারণে তাতে চূড়ান্ত শিলমোহর পড়েনি। তাই হাতে সময় কিছুটা নিয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দপ্তর। এ নিয়ে এক আধিকারিক জানিয়েছেন, জেলাশাসকের উপস্থিতিতে একটি বোর্ড মিটিংয়ে নতুন বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই মতো সমস্ত প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। পাশাপাশি তিতুমীর বাসস্ট্যান্ডকে রেস্ট্রিক্টেড করার হচ্ছে। শহরের যানজট থেকে যশোর রোডকে মুক্ত করতে আলাদা বাসস্ট্যান্ড তৈরীরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ