Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকায় হোম-বৃদ্ধাশ্রমের ১২৫ আবাসিকের নাম তুলতে সক্রিয় জেলা প্রশাসন

একটি বৈধ ভোটারও যাতে বাদ না যায়।’ জাতীয় নির্বাচন কমিশনের এই বার্তাকে সামনে রেখে বৃদ্ধাশ্রমের আবাসিক ও হোমের প্রাপ্ত বয়স্ক ও যৌন কর্মীদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। জানা গিয়েছে, এই সব ব্যক্তি ফর্ম জমা দিলেও নথি নেই

ভোটার তালিকায় হোম-বৃদ্ধাশ্রমের ১২৫ আবাসিকের নাম তুলতে সক্রিয় জেলা প্রশাসন
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : ‘একটি বৈধ ভোটারও যাতে বাদ না যায়।’ জাতীয় নির্বাচন কমিশনের এই বার্তাকে সামনে রেখে বৃদ্ধাশ্রমের আবাসিক ও হোমের প্রাপ্ত বয়স্ক ও যৌন কর্মীদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। জানা গিয়েছে, এই সব ব্যক্তি ফর্ম জমা দিলেও নথি নেই। তাই কমিশনের নির্দেশ মতো, জেলাশাসক তাঁর প্রতিনিধি পাঠিয়ে সমস্ত হোম, বৃদ্ধাশ্রম প্রভৃতি স্থান খতিয়ে দেখেন। প্রত্যেকের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হয়। কথা বলা হয় রাজনৈতিক দলগুলির সঙ্গে। কেউ আপত্তি করেনি। আবাসিকরা কবে থেকে থাকছেন সেখানে তার তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই নিয়ে তৈরি রিপোর্ট এদের কাছে নথির সমান। প্রত্যেকের ফর্মের সঙ্গে সেটাই জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় ১২৫ জনের নাম ভোটার তালিকায় তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

সূত্রের খবর, ডায়মন্ডহারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ও বজবজ বাজারে থাকা যৌনপল্লির কিছু মহিলাকে চিহ্নিত করা হয়েছে। মগরাহাট পশ্চিম, সাতগাছিয়া, যাদবপুর, কসবা, টালিগঞ্জে সরকার স্বীকৃত হোম ও বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিষ্ণুপুর ২ ব্লকের একটি হোমে একজন মাত্র আবাসিক আছেন যাঁর নাম ভোটার তালিকায় তুলতে হবে। সেখানেও যথাযথভাবে নিয়ম মেনে সব প্রক্রিয়া সেরেছে প্রশাসন। এক আধিকারিক বলেন, সংশ্লিষ্ট বিধানসভার ইআরও হোম বা বৃদ্ধাশ্রম গিয়ে নির্বাচনি নিয়ম মেনে নাম অন্তর্ভুক্তির জন্য যাবতীয় ব্যবস্থা করবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ