Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রান্সফর্মারে কাজ করার সময় বন্টন সংস্থার কর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বাঁশদ্রোণী থানায় ট্রান্সফর্মারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মী প্রেমানন্দ পানুয়া। বিস্তারিত পড়ুন।

ট্রান্সফর্মারে কাজ করার সময় বন্টন সংস্থার কর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণী থানার ১১১ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্কে ট্রান্সফর্মারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এক কর্মীর। মৃতের নাম প্রেমানন্দ পানুয়া (৩৬)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানার কাকদ্বীপে। শুক্রবার রাত ৯টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় প্রেমানন্দবাবুকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার বৈশালী পার্ক সেন্টারের স্টেশন ম্যানেজার তন্ময় পাল কলকাতা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন, ঘটনার সূত্রপাত  শুক্রবার রাত ন’টা নাগাদ। বাঁশদ্রোণী থানার ১১১ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক এলাকায় লোডশেডিংয়ের খবর পেয়ে মেরামতির কাজে গিয়েছিলেন রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার একটি টিম। হাই টেনশন লাইনের ট্রান্সফর্মার বক্সে ফিউজ মেরামতির কাজ করছিলেন প্রেমানন্দবাবু। সেই সময় আচমকাই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নীচে রাস্তায় ছিটকে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই মৃত্যুতে বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রাথমিক তদন্তে কোনো অসঙ্গতি মেলেনি বলেই কলকাতা পুলিশ জানিয়েছে। বাঁশদ্রোণী থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে সব দিক 

Advertisement

খোলা  রেখে তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ