Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

মহিলাদের অসম্মান, কড়া বার্তা বিজয়ের

‘মহিলাদের সম্পর্কে কোনোরকম বিরূপ মন্তব্য বরদাস্ত করা হবে না’। সোমবার বিরোধী ডিএমকেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এমনই হুঁশিয়ারি দিয়েছেন।

মহিলাদের অসম্মান, কড়া বার্তা বিজয়ের
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ‘মহিলাদের সম্পর্কে কোনোরকম বিরূপ মন্তব্য বরদাস্ত করা হবে না’। সোমবার বিরোধী ডিএমকেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এমনই হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি তাঁর বান্ধবী অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন ইতিমধ্যেই শাসক শিবিরের আক্রমণের মুখে পড়েছেন। এবার তৃষার নামের উল্লেখ না করেও কড়া বার্তা দিলেন বিজয়ও। 

Advertisement

এদিন বিধানসভায় বিজয় বলেন, ‘চলচ্চিত্র জগতের তারকা হিসাবে হোক বা মুখ্যমন্ত্রী- দু’ক্ষেত্রেই আমার সাফল্যের পিছনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। যদি কোনো মহিলাকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কড়া রাজনৈতিক সমালোচনা হতেই পারে। কিন্তু মহিলাদের সেই সমালোচনায় টেনে আনা যাবে না।’
এদিকে উদয়নিধি দাবি করেছেন, তাঁর মন্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তিনি কখনোই কোনো অভিনেতা বা অভিনেত্রীর নাম নেননি। যদিও ওই ঘটনার জেরে বিরোধী দলনেতাকে পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। যদিও ডিএমকের তরফে অভিযোগ করা হয়েছে, শাসক দলই উদয়নিধির বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে বিজয়ের দল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ