প্রভাস অভিনীত ‘ফৌজি’ ছবি থেকে বাদ পড়লেন অভিনেত্রী দিশা পাটানি। ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাসের সঙ্গে কাজ করেছিলেন দিশা। পাশাপাশি তাঁদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তারপরই জল্পনা ছড়ায়, প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’তে নাকি থাকবেন দিশা। তবে প্রযোজনা সংস্থার তরফে জানানো হল, দিশা এই সিনেমায় থাকছেন না। ‘সীতা রামম’ খ্যাত পরিচালক হনু রাঘবপুরীর এই পিরিয়ড ড্রামায় প্রভাসের বিপরীতে থাকবেন ইমানভি এসমেল। এই ছবির হাত ধরেই তেলুগু সিনেমায় ডেবিউ করছেন তিনি। তাঁর পাশাপাশি দিশার অভিনয় করার কথা ছিল ছবিতে। যদিও যাবতীয় জল্পনায় জল পড়ল। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, দিশাকে কাস্ট করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। গল্প অনুযায়ী ছবি দ্বিতীয় কোনও নায়িকা নেই।



