Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা

আজ মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বেশি মাত্রার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আজ রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বেশি মাত্রার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির জন্য থাকছে ‘হলুদ’ সতর্কতা। দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। ‌এখানে বজ্রপাতসহ বৃষ্টি ও সঙ্গে ৫০-৬০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। শিলাবৃষ্টিও হতে পারে কোনো কোনো জায়গায়। উত্তরবঙ্গে ‘কমলা’ সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বিহার থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর বিস্তৃত আছে। বিহার থেকে আরো একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত আছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। মঙ্গলবারের পর আপাতত কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ