Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গে দুর্যোগ: আইএএসদের নিয়ে বিশেষ দল গঠন করলেন মুখ্যমন্ত্রী

প্রবল বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ। পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার সকালেও উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে খোঁজ নেন তিনি।

উত্তরবঙ্গে দুর্যোগ: আইএএসদের নিয়ে বিশেষ দল গঠন করলেন মুখ্যমন্ত্রী
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রবল বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ। পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার সকালেও উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে খোঁজ নেন তিনি। তার পরেই পরিস্থিতি সামাল দিতে পাঁচ আইএএস অফিসারকে নিয়ে বিশেষ দল গঠন করে দেন তিনি। সেই দলে আছেন দুই দপ্তরের তিন চিফ ইঞ্জিনিয়ারও। 

Advertisement

ভুটান পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে ফুঁসছে জলঢাকা। তিস্তারও একই অবস্থা। এই অবস্থায় সবরকমভাবে সাধারণ মানুষের পাশে থাকতে এবং ক্ষয়ক্ষতির দিকে নজর রাখতেই পদস্থ কর্তাদের এই দল গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবারই ওই দলের সদস্যরা উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হতে পারেন বলে জানা গিয়েছে।  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দুষ্যান্ত নারিয়ালার নেতৃত্বাধীন এই দলে আছেন কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত সচিব পি উলগানাথান, ডাব্লুবিএসইডিসিএলের ডাইরেক্টর (এইচ আর) অভিজিৎ লাটুয়া, স্বাস্থ্যদপ্তরের সচিব শুভাঞ্জন দাস। এছাড়াও থাকবেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার এবং সেচদপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ার। পরিস্থিতি নিয়ে এই দল রিপোর্টও জমা দেবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ