Bartaman Logo
১৫ জুন, ২০২৬

হিমাচলে দুর্যোগ: ১০ দিন পর দেড়শো কিমি দূরে উদ্ধার ৪ দেহ

দুর্যোগগ্রস্ত হিমাচল প্রদেশের গ্রামে দিন দশেক আগেই প্লাবনে ভেসে গিয়েছিলেন দুই পরিবারের ন’ জন। ঘটনাস্থল থেকে অন্তত দেড়শো কিলোমিটার দূরে জবলপুরের গ্রামে শুক্রবার চার দেহ উদ্ধার করা হয়।

হিমাচলে দুর্যোগ: ১০ দিন পর দেড়শো কিমি দূরে উদ্ধার ৪ দেহ
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মান্ডি: দুর্যোগগ্রস্ত হিমাচল প্রদেশের গ্রামে দিন দশেক আগেই প্লাবনে ভেসে গিয়েছিলেন দুই পরিবারের ন’ জন। ঘটনাস্থল থেকে অন্তত দেড়শো কিলোমিটার দূরে জবলপুরের গ্রামে শুক্রবার চার দেহ উদ্ধার করা হয়। তবে বাকি পাঁচজন এখনও নিখোঁজ। জাতীয় দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ)-এর তরফে একথা জানানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত একটি পরিবারের একমাত্র জীবিত সদস্য ২৩ বছরের খেমলতা কথা বলার অবস্থাতেই নেই। তাঁর ঠাকুমা, বাবা, মা, দাদা, বউদি এবং ভাইপো ও ভাইঝি ওই প্লাবনে ভেসে গিয়েছে। এদিন সেই খেমলতারই মা দেবকী, দাদা ঝাবার এবং ন’বছরের ভাইঝির দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাঁদেরই প্রতিবেশী দুই বৃদ্ধ দম্পতিও ওইদিন ভেসে গিয়েছিলেন। তাঁদের মধ্যে এদিন বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। হিমাচলের বন্যায় ইতিমধ্যেই ৯১ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া আরও ৩৪ জন নিখোঁজ। গত ২০ জুন থেকে বর্ষার শুরু থেকেই লাগাতার সে রাজ্যে দুর্যোগ অব্যাহত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ