Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘হান্ড্রেড ডেজ’, ‘অগ্নিসাক্ষী’র পরিচালক পার্থ ঘোষ প্রয়াত

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে মুম্বইয়ের বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বয়স হয়েছিল ৭৫। বাঙালি পরিচালক দীর্ঘদিন মুম্বইয়ে কাজ করেছেন।

‘হান্ড্রেড ডেজ’, ‘অগ্নিসাক্ষী’র পরিচালক পার্থ ঘোষ  প্রয়াত
  • ৯ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

মুম্বই: ফের শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে মুম্বইয়ের বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বয়স হয়েছিল ৭৫। বাঙালি পরিচালক দীর্ঘদিন মুম্বইয়ে কাজ করেছেন। ‘অগ্নিসাক্ষী’, ‘গুলাম এ মুস্তাফার’, ‘হান্ড্রেড ডেজ’-এর মতো ছবি তাঁর দক্ষ পরিচালনার সাক্ষী।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে অসুস্থ বোধ করেন পরিচালক। বাড়ির বাগানে হাঁটতেও বেরিয়েছিলেন। তারপরই শুরু হয় বুকে তীব্র অস্বস্তি। প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় অন্য হাসপাতালে। যাওয়ার পথেই মৃত্যু হয় পরিচালকের।  তাঁর পরিচালনাতেই প্রথম হিন্দি ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী।

সম্পর্কিত সংবাদ