Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁইহাট স্টেশনের রঙের বরাত দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা 

দাঁইহাট স্টেশনের রঙের বরাত দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাটে ব্যবসায়ীকে ফোন করে রং কেনার টোপ দিয়ে প্রতারণার চেষ্টা করা হয়। অল্পের জন্য টাকা খোয়ানোর হাত থেকে বেঁচেছেন দাঁইহাট শহরের ব্যবসায়ী অর্ঘ্য দে। তিনি সম্প্রতি দোকান খুলেছেন। শনিবার সকালে এক ব্যক্তি নিজেকে রেলের অফিসার পরিচয় দিয়ে ফোন করে। তাঁকে বলা হয়, দাঁইহাট স্টেশনে নতুন করে রং করা হচ্ছে। তাই রং লাগবে। ইউপিআইয়ের মাধ্যমে রং কেনা বাবদ ১২ হাজার ২০০ টাকা ব্যবসায়ীকে দেওয়া হবে। তবে তার আগে ব্যবসায়ীকে তাদের পাঠানো ইউপিআই নম্বরে ২৪ হাজার টাকা দেওয়ার জন্য বলা হয়। অর্ঘ্যবাবু একটি ভ্যান ডেকে ১২ হাজার ২০০ টাকার রং নিয়ে দাঁইহাট স্টেশন যান। সেখানে গিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতেই তিনি বুঝতে পারেন, প্রতারকরা টাকা হাতানোর চেষ্টা করেছিল।
Advertisement
ব্যবসায়ী বলেন, ভাগ্যিস প্রথমে আমি ওদের টাকা দিইনি। রং নিয়ে স্টেশনে গিয়েছিলাম। বড় ক্ষতি হয়ে যেত। উল্লেখ্য, একই কায়দায় কয়েক মাস আগে কাটোয়া শহরের এক ব্যবসায়ীকে ফোনে খাবারের অর্ডার দিয়ে প্রতারণা করা হয়েছিল। সাইবার বিশেষজ্ঞরা ব্যবসায়ীদের এব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ