Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই পিকনিক পার্টির বিবাদ

দুই পিকনিক পার্টির বিবাদ
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরায় পিকনিক থেকে ফেরার পথে দুই পিকনিক পার্টির বিবাদের জেরে চাঞ্চল্য। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ বাগডোগরা গোঁসাইপুরে একটি বাস ও একটি চার চাকার গাড়ির দুই পিকনিক পার্টির মধ্যে বচসা শুরু হয়। গাড়ি থেকে নেমে দু’পক্ষের লোকজনই হাতাহাতি শুরু করে। এদিকে টহলরত পিংক ভ্যানের পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিস। জানা গিয়েছে, গাড়ি ওভারটেক নিয়ে বচসা শুরু হয়। পরে ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিস পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ