Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

দুই নাবালিকার শ্লীলতাহানি,  গ্রেপ্তার টোটোচালক, প্রৌঢ়

দু’টি পৃথক ঘটনায় দুই নাবালিকার শ্লীলতাহানি। মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী এলাকার ঘটনাটিতে গ্রেপ্তার হয়েছেন এক টোটোচালক।

দুই নাবালিকার শ্লীলতাহানি,  গ্রেপ্তার টোটোচালক, প্রৌঢ়
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর ও কাকদ্বীপ: দু’টি পৃথক ঘটনায় দুই নাবালিকার শ্লীলতাহানি। মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী এলাকার ঘটনাটিতে গ্রেপ্তার হয়েছেন এক টোটোচালক। আর ঢোলাহাট থানার ঘটনায় নির্যাতিতা শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন এক প্রৌঢ়। মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরীতে ধৃতের নাম আলতাফ শেখ(৪৫)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা তাঁকে গাছে বেঁধে মারধর করে। পরে পুলিস এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আলতাফের বাড়ি কুলতলিতে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই নাবালিকার শ্লীলতাহানি করেন টোটোচালক।সে চিৎকার করতেইপালানোর চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু এলাকার লোকজন ধরে ফেলেন তাঁকে। অন্যদিকে, ঢোলাহাটের ঘটনায় ধৃত প্রৌঢ়ের নাম বলরাম হালদার। শনিবার ওই প্রৌঢ় একটি দোকানে সাইকেল সারাতে গিয়েছিলেন। দোকানটির পিছনেই একটি ঘরে শিশুকন্যার পরিবার থাকে। অভিযোগ, ঘরে শিশুটিকে একা দেখে তার শ্লীলতাহানি করেন বলরাম। ঘটনাটি দেখে ফেলেন শিশুটির মা। সেদিন রাতেই তিনি থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে পাথরপ্রতিমার একটি হোটেল থেকে অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ