নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: সোমবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় প্রথম দিনের মাধ্যমিক নির্বিঘ্নেই শেষ হল। এদিন আগেভাগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকরা চলে আসেন। প্রথম দিন বিভিন্ন সেন্টারে পুলিসের তরফে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃত্ব গোলাপ, জলের বোতল, বোর্ড, পেন প্রভৃতি দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। জেলা প্রশাসনের অফিসাররা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
Advertisement
পূর্ব মেদিনীপুরে অ্যাডমিট বিভ্রাট হওয়া পাঁচ ছাত্রছাত্রী শেষমুহূর্তে অ্যাডমিট পেয়ে পরীক্ষায় বসে। তাই পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ৬০হাজার ১৪১জন। এদিন ২১৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী তমলুক হাইস্কুল, নন্দকুমার ব্লকের ব্যবত্তারহাট হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের উদ্যোগে ওই বিধানসভার অধীন পাঁচটি পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে পেন, জলের বোতল এবং একটি করে গোলাপ তুলে দেওয়া হয়। তমলুক হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় সহ একঝাঁক কাউন্সিলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন।
কাঁথির চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের সামনে ৭০০মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে জলের বোতল, পেন তুলে দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। চণ্ডীপুরের কাণ্ডপসরা দেশপ্রাণ উচ্চ মাধ্যমিক স্কুলে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান ওসি দীপককুমার অধিকারী। পাঁশকুড়ার ধুলিয়াপুর হাইস্কুল ও ব্রাডলিবার্ট হাইস্কুলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান পুরপ্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দ মিশ্র। মাধ্যমিক-’২৫ এর পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কনভেনার সত্যজিৎ কর বলেন, প্রথম দিন নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’জন ছাত্রী হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলাতেও প্রথম দিনের মাধ্যমিক নির্বিঘ্নে সম্পন্ন হল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ছিল। জেলায় মোট ১২২টি সেন্টারে ভালোভাবে পরীক্ষা হয়েছে। শালবনী, গোয়ালতোড় প্রভৃতি থানার জঙ্গলমহল এলাকায় হাতি নিয়ে বনদপ্তরের কর্মীরা সতর্ক ছিলেন। মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী সুলতানা খাতুনের অস্ত্রোপচার হওয়ায় সে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, জেলায় নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। কন্ট্রোলরুম খোলা হয়েছিল। ছাত্রছাত্রীদের যেকোনও অসুবিধায় প্রশাসন পাশে আছে।ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষা প্রথমদিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৬৭৭ জন। এদিন মোট ১৩ হাজার ৫১০ পরীক্ষার্থী উপস্থিত ছিল। জেলার ৩৯টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে পরীক্ষা চলাকালীন এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তাকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সে হাসপাতালে বসে পরীক্ষা দেয়। ঝাড়গ্রাম আরবিএম গভর্নমেন্ট গার্লস পরীক্ষা কেন্দ্রের এক ছাত্রীও অসুস্থ হয়ে পড়ায় ঝাড়গ্রাম মেডিক্যাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা দিয়েছে। জেলার হাতির করিডর সংলগ্ন রাস্তায় বনদপ্তরের কর্মীদের সতর্ক নজরদারি ছিল। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, প্রথমদিন নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে।-নিজস্ব চিত্র