Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই জেলায় বহু নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ

দুই জেলায় বহু নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কল্যাণী: বিভিন্ন কারণে দুই জেলায় বেশ কিছু নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ নিল জেলা স্বাস্থ্যদপ্তর।  কল্যাণী শহরের এ ব্লকে থাকা দু’টি বেসরকারি নার্সিংহোমকে পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। বুধবার নদীয়ার সিএমওএইচ দপ্তর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। দু’টি নার্সিংহোমের মধ্যে একটি কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের কাছে এবং অন্যটি কল্যাণী মেইন স্টেশনের কাছে রয়েছে। নার্সিংহোমের বেড সংখ্যা ও প্রশিক্ষিত নার্স নিয়ে সমস্যা থাকায় পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নির্দেশ অমান্য করে প্রতিদিনের মতো বুধবারও চালু ছিল ওই দুই নার্সিংহোম। দু’টি নার্সিংহোম কর্তৃপক্ষই জানিয়েছেন, তাঁদের সবকিছু ঠিক রয়েছে। বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্যদপ্তরে তাঁরা যোগাযোগ করছেন।
Advertisement
অন্যদিকে, লাইসেন্স রিনিউ, নথিপত্রে সমস্যা থাকার কারণে দক্ষিণ ২৪ পরগনার ৮০টির বেশি নার্সিংহোমকে শোকজ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ।
সম্পর্কিত সংবাদ