Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই দেশের পাসপোর্ট রাখার অভিযোগে, গ্রেপ্তার বাংলাদেশি 

দুই দেশের পাসপোর্ট রাখার অভিযোগে, গ্রেপ্তার বাংলাদেশি 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: ভারত ও বাংলাদেশ, দু’দেশেরই পাসপোর্ট থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা সুধীর সাহার ছেলে পঙ্কজ সাহা বুধবার ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার সময় ধরা পড়েন। বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে পার হওয়ার সময় ইমিগ্রেশন বিভাগে এলওসি’র মাধ্যমে খোঁজ নিতে গিয়ে বিএসএফ জানতে পারে, তাঁর নামে বাংলাদেশের পাসপোর্টও রয়েছে। দুই দেশের পাসপোর্ট ব্যবহারের অভিযোগে তাঁকে পাকড়াও করে বসিরহাট থানার হাতে তুলে দেয় বিএসএফ। বৃহস্পতিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ২০১৭ সালে ভারতে আসেন পঙ্কজ। এরপর রেডিমেড পোশাকের ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি বারাসতে নিজস্ব দোকান ও বাড়ি তৈরি করে স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচিত হয়ে যান। একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গেই এদেশের পাসপোর্টও তৈরি করেন নিজের নামে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাঁদের জমিজমার দেখভালের জন্য তিনি সেই দেশে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন পঙ্কজ। কিন্তু ঘোজাডাঙা সীমান্তে ইমিগ্রেশন বিভাগের কর্মীদের তৎপরতায় ধরা পড়ে যান এই বাংলাদেশি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ