Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই বর্ধমানজুড়ে সাড়ম্বরে নেতাজি জন্মজয়ন্তী পালন

দুই বর্ধমানজুড়ে সাড়ম্বরে নেতাজি জন্মজয়ন্তী পালন
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও আসানসোল, সংবাদদাতা, মানকর: দুই বর্ধমান জেলাজুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি ছড়িয়ে রয়েছে। কোথাও তিনি এসে গোপন বৈঠক করেছিলেন। আবার কোথাও পদযাত্রা করেছিলেন। এই বীর বিপ্লবীর জন্মদিন উদ্‌যাপনে কোনও খামতি রাখল না দুই জেলার বাসিন্দারা। এদিন বর্ধমানে কোর্ট মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক আয়েশা রানি এ। তৃণমূলের পক্ষ থেকে জেলা পার্টি অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের নেতা মহম্মদ ইসমাইল, বাগবুল ইসলাম, প্রসেনজিৎ দাস প্রমুখ। কালনা, কাটোয়া, গুসকরা সহ জেলার সর্বত্র এদিন নেতাজি আবেগে ভা঩সে। বৃহস্পতিবার সাড়ম্বরে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে পালিত হল নেতাজি জন্মজয়ন্তী। দেশের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ এবং ক্লাবের উদ্যোগে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। বার্নপুর থেকে রানিগঞ্জ, আসানসোল, অণ্ডাল সর্বত্র, নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনিক প্রধানরা। এদিন অণ্ডাল ব্লক প্রাঙ্গণে হাজির হয়েছিলেন জেলাশাসক পোন্নমবলম এস। এখানে তিনি নেতাজির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আসানসোল মহকুমা শাসক অফিসে সাড়ম্বরে দিনটি পালিত হয়। অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। দুপুর ১২.১৫ মিনিটে নেতাজির জন্মের সময়কে স্মরণে রেখে সাইরেন বাজানো হয়। মহকুমা শাসক অফিস প্রাঙ্গণে পড়ুয়াদের উপস্থিতির মাঝেই মহকুমা শাসক নেতাজির আদর্শ পড়ুয়াদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেন। 
Advertisement
বৃহস্পতিবার নেতাজির জন্মদিন পালন করা হয় কাঁকসা ব্লকজুড়ে। বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি ক্লাবগুলিতেও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। কাঁকসা ব্লক কংগ্রেস ও বুদবুদ ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেতাজির জন্মদিন পালন করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ