Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত তৃণমূলের নেতা সহ ৩ জনের জেল হেফাজত

ধৃত তৃণমূলের নেতা সহ ৩ জনের জেল হেফাজত
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ায় ভিলেজ পুলিস ও সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় ধৃত তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী শাহানুজ্জামান শেখ সহ তিনজনকে সোমবার বহরমপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন আদালত চত্বরে ব্যাপক জমায়েত করেন তৃণমূল কর্মীরা। তবে নেতার জেল যাত্রার নির্দেশ শুনে মুষড়ে পড়েন তাঁরা।
Advertisement
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় স্বরূপপুর থেকে একটি চারচাকা গাড়িতে হরিহরপাড়ার দিকে যাচ্ছিলেন এক ইউটিউবার যুবক। স্বরূপপুর হাটের কাছে প্রধানের স্বামী শাহানুজ্জামান তাঁকে কটূক্তি করেন বলে অভিযোগ। সেই সময় ওই যুবক গাড়ি থেকে নেমে প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ওই তৃণমূল নেতার অনুগামীরাও সেখানে হাজির হয়ে মারধর শুরু করেন। খবর পেয়ে ওই বাজারে কর্তব্যরত এক ভিলেজ পুলিস ও সিভিক ভলান্টিয়ার সেখানে হাজির হন। ঝামেলা মেটানোর চেষ্টা করলে তাঁদেরও মারধর করেন ওই তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিস। তাদের মধ্যে দু’জনকে রবিবার বহরমপুর আদালতে তোলা হয়। সোমবার মূল অভিযুক্ত ওই তৃণমূল নেতা সহ আরও তিনজনকে আদালতে তোলা হয়। পুলিস জানিয়েছে, বিচারক তাদেরও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ