নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইরানি কেপমার গ্যাংয়ের ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের মধ্যে মূল অভিযুক্তদের নাম আলি বাগবান ও ইকবাল বরকৎ আলি। তারা কর্নাটকের বিদারের বাসিন্দা। বউবাজারে হওয়া একটি কেপমারির ঘটনায় তদন্তে নেমে হাওড়ার বাউরিয়া থেকে তাদের গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিস। ধৃতদের ২৯ ডিসেম্বর পর্যন্ত পুলিসি হেপাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement
পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২৭ জুলাই। বউবাজারের ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সামনে সোনার গয়নার কারিগর প্রদীপ দাসকে পুলিস
পরিচয় দিয়ে নিরাপত্তার দোহাই দিয়ে অভিযুক্তরা তাঁর ব্যাগ সার্চ করে।
সেই সুযোগে প্রদীপ দাসের ব্যাগে থাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় ধৃতরা। সেখানে প্রায় ১৪৭ গ্রাম সোনা ছিল। এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানি গ্রুপের ছ’জন সদস্যকে গত ৬ ডিসেম্বর হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়। হাওড়া পুলিসের সাহায্যে অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, আলি বাগবান ও ইকবাল বরকৎ আলিই এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত।