দিল্লির সরকারি হাসপাতালের মহিলাদের শৌচালয়ে ক্যামেরা লুকিয়ে রেখেছিল এক কর্মী। তাকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত ওই হাসপাতালের হাউস কিপিং স্টাফ। মোবাইলের ক্যামেরা অন করে মহিলাদের শৌচালয়ে লুকিয়ে রেখেছিল সে। আচমকা ওই মোবাইল বেজে ওঠে। সেজন্য এক মহিলার নজরে পড়ে গোপনে ছবি তোলার বিষয়টি। তারপরই হইচই পড়ে যায় হাসপাতালে। জেরায় ধৃত শৌচাগারে মোবাইল রাখার বিষয়টি স্বীকার করেছে। জানিয়েছে, গত এক মাস ধরে এই কাজ করছিল সে। তার ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিস।



