Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত বাংলাদেশি

বাংলাদেশের এক নাগরিককে গ্রেপ্তার করল ভোরের আলো থানার পুলিস। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ, তারপর অসাধু উপায়ে আধার কার্ডও তৈরি করে নেয় সে। অবশেষে সেই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিস কমিশনারেটের ভোরের আলো থানা।

ধৃত বাংলাদেশি
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রাজগঞ্জ: বাংলাদেশের এক নাগরিককে গ্রেপ্তার করল ভোরের আলো থানার পুলিস। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ, তারপর অসাধু উপায়ে আধার কার্ডও তৈরি করে নেয় সে। অবশেষে সেই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিস কমিশনারেটের ভোরের আলো থানা। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিস। 
Advertisement
শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। জলপাইগুড়ি আদালতের সরকার পক্ষের আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল নথি বানিয়ে বসবাস করছিল অভিযুক্ত ব্যক্তি। এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। 
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাঁড়াবাড়ি থেকে অভিযুক্তকে ধরা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মঞ্জুকুমার রায় ওরফে মঞ্জু সিনহা। বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। ‌পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে রাজগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের চাউলহাটি দিয়ে ভারতে প্রবেশ করেছিল মঞ্জু। এরপর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর ফাঁড়াবাড়িতে একটি রেস্তরাঁয় কাজে ঢোকে। এরপর সে আধার কার্ডও তৈরি করে নেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ