নয়াদিল্লি, ১৩ নভেম্বর: ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি এবং সংলগ্ন অঞ্চল। এর জেরে আজ, বুধবার সকালে দিল্লিতে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার জেরে এদিন দিল্লিতে মোট ১০টি বিমানের গতিপথ বদল করা হয়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন দিল্লি বিমান বন্দরে সকাল সাড়ে ৮টা নাগাদ ‘জিরো মিটার ভিজিবিলিটি’-র পরিস্থিতি তৈরি হয়।
Advertisement
এ প্রসঙ্গে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর তাদের এক্স হ্যান্ডলে একটি পোষ্টও করে। তারা লেখে, “এয়ারপোর্টে বিমান ওঠা-নামা চলছে। তবে যে সমস্ত বিমানগুলিতে সিএটি ৩ ব্যবস্থা নেই, সেগুলির পরিষেবা ব্যাহত হয়েছে।”
এদিন দিল্লি-সহ নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, এবং ফরিদাবাদে পুরু ধোঁয়াশার আস্তরণ দেখা যায়। দিল্লিতে ইতিমধ্যেই ৪০০ পার করেছে বাতাসের গুণমান সূচক। এর অর্থ দিল্লির বাতাস ‘অত্যন্ত হানিকারক’। উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে দিল্লির বাতাসের অবস্থা ছিল ‘অত্যন্ত খারাপ’। সম্প্রতি সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অন্যদিকে, বাতাসের গুণমান সূচক অনুযায়ী, গুরুগ্রাম, নয়ডা এবং গাজিয়াবাজের বাতাসের অবস্থাও ‘খারাপ’। প্রসঙ্গত, এই মুহূর্তে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় পর্যায় রাজধানীতে বলবৎ রয়েছে। এর মধ্যে রয়েছে- বিশেষ গাড়ির সাহায্যে বাতাসে জল ছেটানো, রাস্তায় ঝাড়ু দেওয়া এবং নির্মাণস্থলগুলিতে ধুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা।