Bartaman Logo
২৭ মে, ২০২৬

ধর্ষণের জেরে মৃত্যু নাবালিকার, অভিযুক্তকে বেধড়ক মারধর

ধর্ষণের জেরে মৃত্যু নাবালিকার, অভিযুক্তকে বেধড়ক মারধর
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
রাঁচি: ধর্ষণের জেরে নাবালিকার মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা বেধড়ক মারধর করলেন অভিযুক্তকে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জগন্নাথপুর এলাকায় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। তার বাড়ির অদূরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে একটি হাসপাতালে রেফার করা হয় ওই নাবালিকাকে। হাসপাতালের চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হন হাসপাতালের বাইরে। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মূল অভিযুক্তকে মারধর করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিসের তিনটি দল। কোনও মতে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ