সংবাদদাতা, ইটাহার: এক বধূকে ধর্ষণ করে মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যুবক। ধৃতের নাম বিপুল বর্মন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার জানান, ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে কয়েকদিন আগের ঘটনা। নির্যাতিত বধূ বাড়িতে ভাসুর ও জায়ের সঙ্গে থাকতেন। বধূর স্বামী কর্মসূত্রে অন্যত্র থাকেন। গত ১৩ ফেব্রুয়ারি বধূর ভাসুর ও জা বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই রাতে ওই যুবক বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাড়ির অদূরে ভুট্টা খেতে। সেখানে বিপুল ধারালো অস্ত্র দেখিয়ে বধূকে ধর্ষণ করে। পরে বধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। ওই বধূ বিপুলের নামে থানায় লিখিত অভিযোগ জানান। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।



