Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্মতলা থেকে ৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১

ধর্মতলা থেকে ৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বৃহস্পতিবার সকালে জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদহের বাসিন্দা মানোয়ার শেখের কাছ থেকে উদ্ধার হয়েছে তিন লক্ষ টাকার নকল নোট। সবকটি নোটই পাঁচশোর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মানোয়ার এদিন মালদহ থেকে বাসে করে কলকাতায় আসে। এসটিএফের কাছে খবর ছিল, শহরে জাল নোট ঢুকতে পারে। সেইমতো ধর্মতলা বাস স্ট্যান্ডে 
Advertisement
তল্লাশি শুরু করেন অফিসাররা। সেই সময় একজনের ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের। সেটি খুলতেই উদ্ধার হয় জাল নোট। জানা গিয়েছে, মানোয়ার শেখ মাছের ব্যবসা করে। পাশাপাশি জাল নোটের কারবারও চালাচ্ছিল সে। কলকাতায় কাকে এই নোট সে দিতে এসেছিল, তাকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিস।
সম্পর্কিত সংবাদ