Bartaman Logo
২৭ মে, ২০২৬

ধর্মের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ, কেরলে সাসপেন্ড সরকারি আমলা

ধর্মের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ, কেরলে সাসপেন্ড সরকারি আমলা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
তিরুবনন্তপুরম: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোমবার দুই আইএএস অফিসারকে সাসপেন্ড করল কেরল সরকার। এর মধ্যে কে গোপালকৃষ্ণন নামে এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, ধর্মের ভিত্তিতে সরকারি আধিকারিকদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন তিনি। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অর্থদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শাস্তির খাঁড়া নেমে এসেছে এন প্রশান্ত নামে এক আইএএস অফিসারের উপরে। মুখ্যসচিব শারদা মুরলীধরনের রিপোর্টের ভিত্তিতে সোমবার বেশি রাতে অভিযুক্ত দুই আমলাকে সাসপেন্ড করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Advertisement
সূত্রের খবর, সম্প্রতি সরকারি আধিকারকিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। যার অ্যাডমিন ছিলেন গোপালকৃষ্ণন। অভিযোগ, গ্রুপে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছিল। যদিও অভিযুক্ত আইএএস অফিসারের দাবি, তাঁর ফোন হ্যাক করা হয়েছে। তদন্তে নেমে পুলিস কোনও তথ্যপ্রমাণ পায়নি বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি ফেসবুকে প্রশান্ত দাবি করেন, তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছেন অর্থদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব জয়তিলক। অতিরিক্ত মুখ্যসচিবকে ‘স্পেশাল রিপোর্টার’ আখ্যা দেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনের রোষের মুখে পড়েন প্রশান্ত।
সম্পর্কিত সংবাদ