Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ধাপায় চাষের জমিতে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

ধাপায় চাষের জমিতে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোরে চাষের জমিতে রহস্যমৃত্যু হল এক ব্যক্তির। ধাপার সাহেবাবাদ এলাকায় চাষের জমি থেকে উদ্ধার হয়েছে দেহটি। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাত পর্যন্ত পুলিস মৃতের নাম-পরিচয় জানতে পারেনি। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু, তা জানতে দেহটি এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রগতি ময়দান থানার পুলিস। লালবাজার জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ফুলকপি চাষের জমিতে এদিন ওই ব্যক্তিকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন অন্যান্য চাষিরা। তাঁরাই পুলিসে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিস। অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ