Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধূপগুড়িতে সেনার গাড়িতে পিষ্ট যুবক

ধূপগুড়িতে সেনার গাড়িতে পিষ্ট যুবক
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: তিনদিনে এশিয়ান হাইওয়েতে বলি দু’জন। মঙ্গলবার সকালে ফের এশিয়ান হাইওয়ে ৪৮-এ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। সেনাবাহিনীর ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ওই বাইক আরোহীর মৃত্যু বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।  
Advertisement
গত রবিবার রাতে ধূপগুড়ির হরিমন্দির এলাকায় এশিয়ান হাইওয়েতে টোটোর পিছনে বাইকের ধাক্কায় মৃত্যু হয় ময়ূখ রায় নামে ঠাকুরপাঠের এক যুবকের। একদিন পরই পথ দুর্ঘটনায় ফের শোরগোল পড়ে যায়। রাজু বিশ্বশর্মা (৫৭) নামে এক চামূর্চির বাসিন্দা অপর একজনকে নিয়ে ধূপগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এনজেপির দিকে যাচ্ছিল। সামনে একটি ছোট চা চাকার গাড়ি দাঁড়িয়ে পড়লে সেনাবাহিনীর ট্রাকটিও দাঁড়িয়ে পড়ে। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর পিছনের চাকার নীচে বাইক সমেত ঢুকে পড়েন তারা। ঘটনায় গুরুতর আহত বাইক চালক ও আরোহীকে সেনাবাহিনীর অপর একটি গাড়ি উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসে। বাইক চালক রাজু বিশ্বশর্মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জখমদের উদ্ধার করে হাসপাতাল থেকে সেনাবাহিনীর গাড়িটি পৌঁছয় ধূপগুড়ি থানায়। সেনা আধিকারিকরা পুলিসের সঙ্গে কথা বলে। পুলিস জানিয়েছে, বাইকটিকে উদ্ধার করা হয়েছে এবং সেনাবাহিনীর ট্রাকটির খোঁজ চালানো হচ্ছে। 
ধূপগুড়িতে একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ফ্রেবুয়ারি মাসে কয়েকটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই মাসে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সরস্বতী পুজোর দিন ধূপগুড়ির ডাউকিমারী সংলগ্ন এলাকায় চারচাকার ছোটগাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই যুবকের।  এর পিছনে দ্রুত গতিতে বাইক চলাচলকেই দায়ী করেছেন অনেকে। 
এই ব্যাপারে ধূপগুড়ির ট্রাফিক ওসি বসন্ত পাখরিন লামা বলেন, সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে। সকলকে অনুরোধ করবো, দ্রুত গতিতে বাইক না চালানোর জন্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ