Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ধাপায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

ধাপায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রগতি ময়দান থানার ধাপা রাজারঘাট (পশ্চিম)  এলাকায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম সুশান্ত মণ্ডল (৩৯)। শুক্রবার দুপুর দুটো নাগাদ এই ঘটনা জানাজানি হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিস ঝুলন্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও মেলেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ