Bartaman Logo
২৭ মে, ২০২৬

ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন নয়, জানাল নবীনের বিজেডি

ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন নয়, জানাল নবীনের বিজেডি
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ওড়িশায় ক্ষমতা হারানোর পর নবীন পট্টনায়েকের দল বিজেডি জানিয়েছিল, সংসদে তারা আর এনডিএ সরকারকে সমর্থন করবে না। তবে কার্যক্ষেত্রে তার উল্টো ছবিই দেখা গেল। বিজেডি জানিয়ে দিল, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের বিরুদ্ধে বিরোধীরা যে অনাস্থা প্রস্তাব এনেছে, তাকে তারা সমর্থন করছে না। দলের রাজ্যসভার সাংসদ নিরঞ্জন বিশী জানিয়েছেন, এই প্রস্তাবকে সমর্থন করার বিষয়ে বিরোধী ইন্ডিয়া শিবির থেকে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তাই তারা এই প্রস্তাবের সমর্থনে ভোট দেবেন না। রাজ্যসভায় বিজেডির সাতজন সাংসদ রয়েছেন। তাঁদের সমর্থন ছাড়া ধনকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়া কঠিন হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবারই প্রথম নয়, এর আগেও বহুবার গুরুত্বপূর্ণ সময়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের পাশে দাঁড়িয়েছে বিজেডি। এর আগে অনাস্থা প্রস্তাবের বিষয়ে নবীন জানিয়েছিলেন, তাঁরা বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন। প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করবেন তাঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ