Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ধনেখালিতে চোলাই মদ, গাড়ি সহ ধৃত ১

ধনেখালিতে চোলাই মদ, গাড়ি সহ ধৃত ১
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: প্রায় ৪০০ লিটার চোলাই ও একটি চার চাকার গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করেছে ধনেখালি থানার পুলিস। ধৃতের নাম সনু ওরাং। তাকে ধনেখালি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সিঙ্গুর থানা এলাকায়। সোমবার গভীর রাতে ধনেখালি থানার তালসারি মোড়ে নাকা চেকিংয়ের সময় একটি সন্দেহভাজন গাড়ি আটকে তল্লাশির সময় বিপুল পরিমাণ চোলাই উদ্ধার হয়। গড়িটিকে আটক করা হয়েছে। মোট ২২টি প্যাকেট পাওয়া গিয়েছে। প্রতিটিতে ১৮ লিটার করে চোলাই ছিল। সব মিলিয়ে উদ্ধার হওয়া চোলাইয়ের পরিমাণ প্রায় ৩৯৬ লিটার। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ