নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: প্রতিরক্ষা ও শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে সোমবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘বীর গাথা-২০২৪’। ভারতের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ গল্পের মাধ্যমে ছাত্রছাত্রী ও যুবক-যুবতীদের অনুপ্রাণিত করার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়। দু’হাজারের বেশি পড়ুয়া, এনসিসি ক্যাডেটস এবং সামরিক ও বেসামরিক বহু ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সাব এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল রাজেশ অরুণ মোগে।



