Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ধর্মেন্দ্র। বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্ষীয়ান অভিনেতার অবস্থা স্থিতিশীল।

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

মুম্বই: বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ধর্মেন্দ্র। বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্ষীয়ান অভিনেতার অবস্থা স্থিতিশীল। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ধর্মেন্দ্রর বাড়ি ফেরার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন তাঁর ম্যানেজারের তরফে অনুরোধ করা হয়েছে, কোনওরকম ভুয়ো খবর যেন না ছড়ানো হয়। গত মাসের শেষ থেকেই ৮৯ বছরের ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। গোটা পরিবার হাসপাতালে যায়। যান শাহরুখ-আমির-সলমন খানের মতো তারকারা। তারপর থেকেই বাড়তে থাকে উদ্বেগ। একের পর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। অবশেষে ফ্যানেদের স্বস্তি দিয়ে ঘরে ফিললেন ধর্মেন্দ্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ