Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

আপাতত স্থিতিশীল ধর্মেন্দ্র, হাসপাতাল থেকে ছাড়া পেলেন, বাড়িতেই চলবে অভিনেতার চিকিৎসা

দেওল পরিবারে আপাতত স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। আজ, বুধবার সাত সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ধর্মেন্দ্র’র শারীরিক অবস্থা স্থিতিশীল

আপাতত স্থিতিশীল ধর্মেন্দ্র, হাসপাতাল থেকে ছাড়া পেলেন, বাড়িতেই চলবে অভিনেতার চিকিৎসা
  • ১২ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

মুম্বই, ১২ নভেম্বর: দেওল পরিবারে আপাতত স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। আজ, বুধবার সাত সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ধর্মেন্দ্র’র শারীরিক অবস্থা স্থিতিশীল। বাড়িতে থেকেই চিকিৎসা চলবে অভিনেতার। গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। মাঝে তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেই কারণে ভেন্টিলেশনে ভর্তি করতে হয় অভিনেতাকে। যদিও ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি। এদিন সকালে মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ধর্মেন্দ্র’র বাড়ির দিকে রওনা দেয়।

Advertisement

সকাল ৭.৩০ মিনিট নাগাদ দেখা গিয়েছিল অ্যাম্বুলেন্সটিকে। দেওল পরিবারের সিদ্ধান্ত, আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা চলবে ধর্মেন্দ্র’র। তাঁর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে ভুয়ো খবর ছড়াতে নিষেধ করা হয়েছে। অভিনেতা ও তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তি স্বাধীনতার দিকটিও খেয়াল রাখতে সংবাদমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। গতকাল, মঙ্গলবারই একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় ধর্মেন্দ্র প্রয়াত। যাতে ক্ষুব্ধ হন দেওল পরিবারের সদস্যরা। ধর্মেন্দ্র’র কন্যা ইষা দেওল সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর বাবা জীবিত ও সুস্থ হচ্ছেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ