Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ধনুষের নতুন কাজ

ধনুষের নতুন কাজ
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নতুন তেলুগু ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেতা ধনুষ। শোনা যাচ্ছে, পরিচালক বেণু উদুগুলার পরিচালনায় কাজ করবেন তিনি। এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি ধনুষের হাতে রয়েছে। এ বছরই মুক্তি পাবে ধনুষ অভিনীত হিন্দি ছবি ‘তেরে ইশক ম্যায়’। এই ছবিতে কৃতী শ্যাননের সঙ্গে জুটি বাঁধছেন ধনুষ। ইতিমধ্যে ছবি ঘিরে দর্শক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি পরিচালনার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে, ‘ইডলি কড়াই’ নামের একটি ছবি পরিচালনা করবেন তিনি। এই আবহে নতুন ছবির কাজ শুরু করছেন তিনি। বেণুর গল্পটি পছন্দ হয়েছে ধনুষের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ থেকেই পুরোদমে ছবির কাজ শুরু হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ