Bartaman Logo
২৭ মে, ২০২৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তামিলনাড়ুর বহু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তামিলনাড়ুর বহু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
চেন্নাই: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে। বুধবার তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। এর জেরে তামিলনাড়ুর একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এমনই জানাল ভারতীয় মৌসম ভবন। পরিস্থিতির মোকাবিলায় তড়িঘড়ি প্রস্তুতি শুরু করে দিয়েছে তামিলনাড়ু সরকার। ইতিমধ্যেই আবহওয়ার দপ্তরের তরফে তিরুবারুর, নাগাপট্টিনম, কাড্ডালোর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিন মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্মচাপ বর্তমানে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি চেন্নাইয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে প্রায় ৭৭০ কিলোমিটার দূরে এবং নাগাপট্টিনাম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ