Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গার সমবায়ে জয়ী সিপিএম

দেগঙ্গার সমবায়ে জয়ী সিপিএম
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গা কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে জয়ী সিপিএম। দেগঙ্গা কৃষি সমবায় ব্যাঙ্কের আসন সংখ্যা হল ৫০। এর মধ্যে ৪৫টি আসনে প্রার্থী দেয় সিপিএম। তবে ওই ৪৫টি আসনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। এছাড়া চারটি আসনে উভয় দল প্রার্থী দিলেও জয়ী হয় তৃণমূল। বাকি একটি আসনে তৃণমূল ও সিপিএম- কেউই প্রার্থী দিতে পারেনি। রবিবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেগঙ্গা কৃষি সমবায় ব্যাঙ্ক দখলে রাখে বামেরা। নিজেদের খাসতালুকে এই ফলাফল নিয়ে চিন্তায় পড়েছে শাসকশিবির। সোমবার হল দায়িত্ব বণ্টন ও শংসাপত্র প্রদান। এনিয়ে সিপিএম নেতা আহমেদ আলি খান বলেন, এই কৃষি সমবায় ব্যাঙ্ক পরিচালনার জন্য মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। এদিকে দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল বলেন, আধিকারিকরা নির্বাচন সম্পর্কে আমাদের কিছুই জানাননি। তাই আমরা প্রস্তুতি নিতে পারিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ